মোংলা কাস্টমস হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ গ্রহণ, বাণিজ্যিক জাহাজের বিদেশি নাবিকদের ভয়ভীতি দেখানো এবং চোরাচালানের অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত কর্মকর্তার অপসারণ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ২৫ অক্টোবর মোংলা কাস্টমস হাউজের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
মোংলা বন্দর কাস্টমস ভেন্ডার অ্যাসোসিয়েশন, শিপ চ্যান্ডলার ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সহকারী রাজস্ব কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বাণিজ্যিক জাহাজে আসা বিদেশি নাবিকদের ভয়ভীতি দেখিয়ে জিম্মি করেন।