রবিবার, ২৫ অক্টোবর ২০২৬
১০ কার্তিক ১৪৩৩

দুই সপ্তাহ পর খুলছে রিয়াদ বিমানবন্দর

প্রকাশিত - ২৫ অক্টোবর, ২০২৬   ১২:২১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : দুই সপ্তাহ বন্ধ থাকার পর আজ রোববার (২৫ অক্টোবর) থেকে আবারও চালু হচ্ছে সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দর।

গত ১২ অক্টোবর ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলার পর নিরাপত্তাজনিত কারণে বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এরপর থেকে বিমানবন্দরটি বন্ধ ছিল।

শনিবার বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, ২৫ অক্টোবর থেকে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য টার্মিনাল-১ এবং সৌদি এয়ারলাইনস পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটের জন্য টার্মিনাল-২ ব্যবহার করা হবে।

প্রতিবেদন অনুযায়ী, গত দুই সপ্তাহে রিয়াদ বিমানবন্দরকে লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা। এসব হামলায় বিমানবন্দরটিতে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ছাড়া দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে হামলায় আরও অন্তত পাঁচজনের প্রাণহানি ঘটেছে।

এমন পরিস্থিতির মধ্যেই রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন