সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
১১ কার্তিক ১৪৩৩

এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন

প্রকাশিত - ২৬ অক্টোবর, ২০২৬   ০৪:৫৯ পিএম
webnews24
ছবি : সংগৃহীত

২৪ঘণ্টা অনলাইন : আনভীর ক্রিকেট স্টেডিয়ামে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’ ক্রিকেট টুর্নামেন্ট। রোববার (২৫ অক্টোবর) বিকেলে বেলুন ও পায়রা উড়িয়ে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবিজি স্পোর্টস সিটির পরিচালক মো. ইমরুল হাসান।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ রফিক ও মোহাম্মদ আশরাফুল। উদ্বোধনী অনুষ্ঠান শেষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে প্রতিযোগিতায় নামে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি বুলবুল আহমেদ, বসুন্ধরা গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার আব্দুল বারী, এবিজি স্পোর্টস সিটির উপদেষ্টা বিদ্যুৎ কুমার ভৌমিক, মো. লিয়াকত হোসেন, মো. নাজমুল আলম ভুঁইয়া, মাহবুবুর রহমান এবং টি স্পোর্টসের এক্সিকিউটিভ ডিরেক্টর তাসভির উল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এবিজি স্পোর্টস সিটির সিনিয়র জিএম লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সোয়েব শফিক (অব.)। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, বসুন্ধরা গ্রুপ ও এবিজি স্পোর্টস সিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই ম্যাচের মাধ্যমে মূলত শুরু হলো শিরোপা জয়ের মূল লড়াই। আয়োজকদের আশা, টুর্নামেন্ট জুড়ে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যকার এই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচগুলো দর্শকদের জন্য বাড়তি রোমাঞ্চ ও আকর্ষণ তৈরি করবে।

এবিজি স্পোর্টস সিটির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের মূল লক্ষ্য—বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের ক্রিকেট প্রতিভা তুলে ধরার সুযোগ সৃষ্টি করা, প্রতিযোগিতামূলক ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধ করা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও মেলবন্ধন জোরদার করা। একই সঙ্গে তরুণ প্রজন্মের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি এবং দেশের ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ প্রতিভা অন্বেষণে এই টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা।

দেশের বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলাধুলার প্রসার এবং আন্তঃবিশ্ববিদ্যালয় সম্প্রীতি বাড়াতে এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর এই আসর এক অনন্য মাত্রা যোগ করেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
মধ্যপ্রাচ্যের মুসলিম অধ্যুষিত রাষ্ট্র সৌদি আরবের দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুজন নিহত ও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দেশটির বেসামরিক বিমান...