বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১২ কার্তিক ১৪৩৩
একসময় বিজ্ঞাপনের শুটিং সেটে ইন্টার্ন হিসেবে কাজ করেছেন রাবিনা

এবলিউড যাত্রা যেভাবে শুরু হয়েছিল রাবিনার

প্রকাশিত - ২৭ অক্টোবর, ২০২৬   ১১:৫৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: বলিউডে তারকা হওয়ার পেছনে থাকে নানা সংগ্রাম আর পরিশ্রমের গল্প। কারও যাত্রা শুরু হয় অভিনয়ের প্রশিক্ষণ দিয়ে, আবার কেউ স্বপ্ন দেখেন ছোটবেলা থেকেই বড় পর্দায় জায়গা করে নেওয়ার। তবে বলিউড অভিনেত্রী রাবিনা ট্যান্ডনের পথচলাটা ছিল কিছুটা ভিন্ন। চলচ্চিত্র পরিচালকের মেয়ে হয়েও শুরুতে অভিনেত্রী হওয়ার কোনো পরিকল্পনা ছিল না তাঁর। বরং ক্যামেরার পেছনে কাজ করতেই বেশি আগ্রহী ছিলেন তিনি। একসময় বিজ্ঞাপনের শুটিং সেটে ইন্টার্ন হিসেবে কাজ করেছেন রাবিনা। সেই সময় স্টুডিওর মেঝে পরিষ্কার করা থেকে শুরু করে শৌচাগার পরিষ্কার করার মতো কাজও করতে হয়েছে তাঁকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের সেই শুরুর দিকের অভিজ্ঞতার কথা তুলে ধরেন এই অভিনেত্রী।

রাবিনার বাবা রবি ট্যান্ডন ছিলেন বলিউডের পরিচিত চলচ্চিত্র পরিচালক। ফলে চলচ্চিত্রজগতের পরিবেশ তাঁর কাছে অপরিচিত ছিল না। তবে চলচ্চিত্র পরিবারের সন্তান হওয়ার কারণে অভিনয়ে সহজে সুযোগ পেয়েছেন, এমন দাবি করেননি তিনি। বরং নিজের চেষ্টায় ধীরে ধীরে তৈরি করেছেন ক্যারিয়ারের পথ। অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, দশম শ্রেণি পাস করার পর বিজ্ঞাপন নির্মাতা প্রহ্লাদ কক্করের সঙ্গে কাজ শুরু করেন তিনি। সেখানে ইন্টার্ন হিসেবে বিভিন্ন দায়িত্ব পালন করতে হতো তাঁকে। কাজের অংশ হিসেবেই স্টুডিও পরিষ্কার রাখা থেকে শুরু করে নানা ধরনের ছোটখাটো দায়িত্ব সামলাতেন তিনি।

তখনও অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার কথা ভাবেননি রাবিনা। ক্যামেরার পেছনে থেকেই কাজ করতে চাইতেন। কিন্তু বিজ্ঞাপনের শুটিংয়ে কোনো মডেল সময়মতো উপস্থিত হতে না পারলে প্রহ্লাদ কক্কর তাঁকেই সাজিয়ে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দিতেন। এভাবেই ধীরে ধীরে মডেলিংয়ের সঙ্গে পরিচয় হয় তাঁর।শুরুতে বিষয়টিকে পেশা হিসেবে নেওয়ার পরিকল্পনা না থাকলেও বারবার বিনা পারিশ্রমিকে ক্যামেরার সামনে দাঁড়ানোর পর নিজের কাজের বিনিময়ে উপার্জনের কথা ভাবেন রাবিনা। ব্যক্তিগত খরচ চালানোর জন্য আয় করার ইচ্ছা থেকেই মডেলিংকে গুরুত্ব দিতে শুরু করেন তিনি। সেই মডেলিংয়ের সূত্র ধরেই একসময় অভিনয়ের প্রস্তাব আসে। আর সেখান থেকে শুরু হয় বলিউডে তাঁর পথচলা।

খানে বিস্তারিত সংবাদ লেখা শুরু করুন...

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : প্রেক্ষাগৃহে মুক্তির আগেই অগ্রিম টিকিট বিক্রিতে ভালো সাড়া পাচ্ছে রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’। স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, ভারতে সিনেমাটির অগ্রিম বুকিং থেকে আয় হয়েছে ১০ কোটি ৫০ লাখ...
২৪ঘণ্টা অনলাইন : মুক্তির প্রথম দিনে আয় ছিল ১০ লাখ রুপিরও কম। প্রথম সপ্তাহে প্রদর্শনী শুরু হয়েছিল মাত্র ৬০টি প্রেক্ষাগৃহে। বড় বাজেটের প্রচারও ছিল না। অথচ দর্শকের মুখে মুখে ছড়িয়ে...
২৪ঘণ্টা অনলাইন : অনলাইনে দেখা কোনো ছবি আসল, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি—তা বোঝা দিন দিন কঠিন হয়ে উঠছে। এতে ব্যক্তিগত অধিকার ও ছবি অপব্যবহারের ঝুঁকি বাড়ছে বলে মনে করেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। তার মতে, প্রযুক্তি যত দ্রুত এগোচ্ছে, সেই গতির সঙ্গে তাল মিলিয়ে আইনও বদলানো জরুরি। প্রযুক্তির উন্নয়ন ও নতুন উদ্ভাবনের পক্ষে থাকলেও কৃতি মনে করেন, এর সঙ্গে তাল মিলিয়ে আইনও যুগোপযোগী করতে হবে। তিনি বলেন, ‘আমি প্রযুক্তি ও নতুন উদ্ভাবনের পক্ষে। কিন্তু শেষ পর্যন্ত প্রযুক্তির সঙ্গে আইনকেও এগিয়ে যেতে হবে। এআই দিয়ে আসলে কী কী করা সম্ভব, তার জন্য আমরা কতটা প্রস্তুত, তা জানি না। ব্যক্তিগত অধিকারের ক্ষেত্রে বিষয়টি আমার কাছে খুবই ভীতিকর। অনলাইনে যা দেখা যায়, তা সত্যিই ভয় পাওয়ার মতো।’