২৪ঘণ্টা অনলাইন : জাপানের নাগোয়া শহরে টয়োটার মোতোমাচি কারখানা পরিদর্শন করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি গাড়ি সংযোজন ও উৎপাদন কার্যক্রম ঘুরে দেখেন।
২৯ অক্টোবর ভোরে বুলেট ট্রেনে নাগোয়ায় পৌঁছে কারখানাটি পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।
পরিদর্শনকালে টয়োটা মোটর করপোরেশনের দক্ষিণ এশিয়া অঞ্চলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসাহিকো মোয়েদা, টয়োটা সুশো করপোরেশনের মোবিলিটি বিভাগের সিইও শিগেরু হারাদা এবং প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার (সিওও) শিনিচিরো ওতসুকাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ।
এ ছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ সফরসংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণ ও গাড়ি উৎপাদনশিল্পের সম্ভাবনা নিয়ে দুই দেশের অর্থনৈতিক সহযোগিতার প্রেক্ষাপটে এই কারখানা পরিদর্শনকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
