শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
১৬ কার্তিক ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় টিকটক ভিডিও নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০

প্রকাশিত - ৩১ অক্টোবর, ২০২৬   ০৫:৫৩ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে টিকটকে ভিডিও রিলস প্রকাশকে কেন্দ্র করে বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে আশুগঞ্জ বাজারে আবিরপাড়া ও নাকরপাড়া গোষ্ঠীর লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষের সময় আতঙ্কে বাজারের সব দোকানপাট বন্ধ হয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর গ্রামের আবিরপাড়া গোষ্ঠীর সিয়াম ও ফাহাদের সঙ্গে নাকরপাড়া গোষ্ঠীর আরিফ ও বক্করের বন্ধুত্ব ছিল। গত বৃহস্পতিবার টিকটকে ভিডিও রিলস প্রকাশকে কেন্দ্র করে সিয়াম ও ফাহাদের সঙ্গে আরিফ ও বক্করের ঝগড়া হয়। এ নিয়ে শুক্রবার দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিরোধ মীমাংসায় শনিবার আশুগঞ্জ বাজারে সালিশের আয়োজন করা হয়। সেখানে বিষয়টির সমাধান হলেও কিছুক্ষণ পরই দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে পুরো বাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন।

পরে পুলিশ ও স্থানীয় লোকজনের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সংঘর্ষে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, টিকটক ভিডিও রিলস নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে তাঁরা জানতে পেরেছেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

ওসি আরও জানান, এ ঘটনায় কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। তবে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
রাজধানী ঢাকায় সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হওয়া দীর্ঘদিনের সমস্যা। অপরিকল্পিত নগরায়ণ, খাল দখল, বর্জ্য ফেলা এবং পানি নিষ্কাশন ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। নগর পরিকল্পনাবিদদের মতে, রাজধানীর প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে খাল ও জলাশয়। এসব জলাধার সংকুচিত হয়ে যাওয়ায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশিত হতে পারছে না। তারা বলছেন, শুধু ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করে জলাবদ্ধতার স্থায়ী সমাধান সম্ভব নয়। বরং খাল পুনরুদ্ধার, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং অবৈধ দখল প্রতিরোধে সমন্বিত উদ্যোগ নিতে হবে। এ ছাড়া নগরীর বিভিন্ন এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে জলাশয় সংরক্ষণ করা গেলে রাজধানীর জলাবদ্ধতা কমানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষাও সহজ হবে।
কক্সবাজারের উখিয়ার ইনানীতে গভীর নলকূপ খননের সময় মাটির নিচ থেকে বেরিয়ে আসা গ্যাস থেকে জ্বলে ওঠা আগুন টানা চার দিন ধরে জ্বলছে। গ্যাসের নির্গমন বন্ধ না হওয়ায় বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। এমন পরিস্থিতিতে ঘটনাস্থলের আশপাশের ২০০ বর্গমিটার এলাকায় জনসাধারণের চলাচল সীমিত রাখতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
কার্ডধারীদের মাঝে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়
২৪ঘণ্টা অনলাইন : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে। ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী...
মানুষের জীবনের নানা অনুভূতির গল্প, যা হারিয়ে যাওয়ার পরও মনে রেশ রেখে যায়,সেগুলোকে অত্যন্ত নিপুণভাবে ফুটিয়ে তুলছেন তাঁর সাহিত্যচর্চায়