সোমবার, ০২ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩

গাজীপুরে শ্রমিক-পুলিশ দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া

প্রকাশিত - ০২ নভেম্বর, ২০২৬   ০১:১৯ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে চলমান আন্দোলনের চতুর্থদিনে উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের কালিয়াকৈর। সেখানে শ্রমিক ও পুলিশের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

এ অবস্থায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের একদিকে যানবাহন চলাচল করলেও অন্যদিকে বন্ধ করে দিচ্ছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাধ্য হয়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করছে।

সোমবার (২ নভেম্বর) দুপুর ১২টার দিকে জেলার কালিয়াকৈর উপজেলাধীন পল্লীবিদ্যুৎ এলাকায় বিভিন্ন অলিগলি থেকে শ্রমিকরা পুলিশকে টার্গেট করে ইটপাটকেল নিক্ষেপ করছে। এ ছাড়া মহাসড়কের বিভিন্ন অংশে অবরোধের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এর আগে সোমবার সকাল সাড়ে ৮টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পল্লীবিদ্যুৎ, হরিণহাটি, মৌচাক এলাকায় শ্রমিকরা সড়ক অবরোধের পর তারা যানবাহন ভাঙচুর শুরু করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে শ্রমিকদের ধাওয়া দিলে আরও উত্তপ্ত হয়ে ওঠে।

শিল্পাঞ্চলে অস্থিরতা দূর করতে সোমবার সকাল থেকে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে তারা সড়কে অবস্থান করছেন। এ ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় গাজিপুরের সব কারখানা বন্ধ রয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান, তবে তারা আবার মহাসড়কে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আসেন। সকাল থেকে এমন পরিস্থিতি চলছে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
সরকার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠন করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রমিকদের জীবনমান উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তৈরি পোশাকশিল্পের উৎপাদন ও রপ্তানি সচল রাখার নির্দেশ দিয়েছেন। মালিক-শ্রমিক আলোচনার মাধ্যমে মজুরি নির্ধারণ এবং বন্ধ কারখানা দ্রুত চালুর ওপর গুরুত্ব দিয়েছে সরকার। একই সঙ্গে সহিংসতা ও নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।