মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
১৮ কার্তিক ১৪৩৩
বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বিস্ময়ের অভিযাত্রী, কাননের কোকিল’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সোমবার সন্ধ্যায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিল্পকলায় বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত - ০৩ নভেম্বর, ২০২৬   ০১:০৭ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: বিশেষ চাহিদাসম্পন্ন শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বিস্ময়ের অভিযাত্রী, কাননের কোকিল’। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে সোমবার সন্ধ্যায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুগ্মসচিব ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহা. হারুন-অর-রশীদ।

মহাপরিচালক বলেন, সাংস্কৃতিক অধিকার প্রত্যেক মানুষের মৌলিক অধিকার। এখানে শারীরিক বা মানসিক সীমারেখা থাকা উচিত নয়। বরং সৃজনশীলতা ও প্রতিভা প্রকাশের মাধ্যম হওয়া উচিত তার মুল্যবোধের ভিত। এতে বিশেষ অতিথি ছিলেন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক হেলাল খান।মুখ্য আলোচক ছিলেন সরকারি সংগীত কলেজের অধ্যাপক ড. আলেয়া পারভীন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন শিল্পকলা একাডেমির পরিচালক, প্রশাসন ও অর্থ (অ: দা:) মো. সাইফুর রহমান।

সাংস্কৃতিক পর্বে ‘আয় তব সহচরি হাতে হাতে ধরি’ গানের সাথে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল-এর শিক্ষার্থীদের সমবেত নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক পরিবেশনা শুরু হয়। এরপর একক আবৃত্তি করেন শাহিন রেজা রাসেল। ‘এই রাঙ্গামাটির পথে লো’ গানের সমবেত নৃত্য পরিবেশন করে ল্যাবরেটরি মডেল স্কুলের শিক্ষার্থীরা, ‘মন আমার দেহ ঘড়ি সন্ধান করি’ গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করে সুইড বাংলাদেশ’র শিক্ষার্থীরা। এরপর একক সংগীত ‘আলগা করো গো খোঁপার বাঁধন’ পরিবেশন করেন চুয়াডাঙ্গা জেলা কালচারাল অফিসার সুজন রহমান। একক সংগীত ‘আমার মনের কোণের বাইরে’ পরিবেশন করেন শারমিন আক্তার শিকু এবং ‘আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে’ পরিবেশন করেন সায়মা শারমিন ইমা। এরপর সমবেত নৃত্য ‘বিহুর এ লগন মধুর এ লগন’ গানের সঙ্গে সমবেত নৃত্য পরিবেশন করে ইসপ্রেশান ওয়েলফেয়ার সোসাইটির শিল্পীরা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
১৬ বছর পর হরর সিনেমায় ফিরছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। রানা দগ্গুবতির প্রযোজনায় ‘স্ক্যারি পিকচার’ নামের নতুন হিন্দি সিনেমায় অভিনয় করবেন তিনি। ছবিটি পরিচালনা করবেন তেলুগু নির্মাতা রবি বাবু। হিন্দি চলচ্চিত্রে পরিচালক হিসেবে এটিই তাঁর প্রথম কাজ।
বলিউডের জনপ্রিয় সিনেমা ‘কুচ কুচ হোতা হ্যায়’ মুক্তির ৩০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছে এডিনবার্গ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।