শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩
রাজধানীর ডেমরায় একটি কাগজের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১০টা ৪৮ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে। রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

ডেমরায় কাগজের গোডাউনে আগুন

প্রকাশিত - ১৩ নভেম্বর, ২০২৬   ১০:১৯ এএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: রাজধানীর ডেমরায় একটি কাগজের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

১২ নভেম্বর রাত ১০টা ৪৮ মিনিটের দিকে ডেমরা এলাকার একটি পেপার কারখানায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দুটি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের ডিউটি অফিসার মোহাম্মদ রাকিব রাত ১টা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাত ১২টা ৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসকর্মীরা।

তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিংবা কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাংককফেরত তিন যাত্রীর ব্যাগেজ থেকে স্বর্ণের বার, ৩৫টি স্মার্টফোন, প্রসাধনী ও বিপুল পরিমাণ সাবান জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। পৃথক তিনটি অভিযানে এসব পণ্য উদ্ধার করা হয়। ব্যাগেজ সুবিধা অনুযায়ী নির্ধারিত স্বর্ণের অংশ ছাড় দেওয়ার পর অতিরিক্ত স্বর্ণ ও অন্যান্য পণ্য জব্দ করা হয়েছে।
পেট্রোল বোমা হামলায় ক্ষতিগ্রস্ত এনসিপি নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়ি পরিদর্শনে যাচ্ছে বিরোধী দলীয় সংসদীয় প্রতিনিধি দল। শুক্রবার সকালে কুষ্টিয়ার দৌলতপুরের উদ্দেশে রওনা হন চার সংসদ সদস্য। বিকেল ৩টায় বাগোয়ান গ্রামে প্রেস ব্রিফিং করবেন তারা। এ ঘটনায় আহত হয়েছেন দুজন। সংসদ সদস্যের করা মামলায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামি করা হয়েছে।