রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে বুধবার সকালে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। আগুনের কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
২৪ঘন্টা অনলাইন: রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে। এ ছাড়া আরও একটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তবে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
১৮ নভেম্বর সকাল ৯টা ৪০ মিনিটের দিকে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয় একাধিক ইউনিট।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে।
এদিকে আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে কাজ করায় ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিকভাবে নিরূপণ করা সম্ভব হয়নি।
বস্তির ভেতরে কেউ আটকা পড়েছেন কি না, কিংবা অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর বিস্তারিত তথ্য জানা যেতে পারে।
টুঙ্গিপাড়া থানায় হামলা, অগ্নিসংযোগ ও পুলিশের গাড়িতে আগুনের পর নিরাপত্তা জোরদার করেছে সারকার।
দেশের শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর মধ্যে ঢাকায় ২০, গাজীপুরে ১৫, নারায়ণগঞ্জে সাত এবং ময়মনসিংহে দুই প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা কার্যক্রমে স্থানীয় প্রশাসন ও পুলিশের পাশাপাশি ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং প্রযুক্তিনির্ভর মনিটরিং ব্যবস্থাও ব্যবহার করা হচ্ছে।
রাজধানীর মোহাম্মদপুরে ৫ স্থানে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে চার জায়গায় ককটেল বিস্ফোরিত হয়েছে। এসব ঘটনায় একজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ১৭ নভেম্বর রাতে তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো জুয়েল রানা বিষয়টি নিশ্চিত করেন।
রাজধানীর পল্লবী ও মহাখালীর পর এবার বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর পাওয়া গেছে। ১৭ নভেম্বর রাতে এ অগ্নিকাণ্ডের খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, বাড্ডা লিংক রোডে একটি বাসে আগুন লাগার খবর তারা পেয়েছেন। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলের উদ্দেশে ফায়ার সার্ভিসের ইউনিট পাঠানো হয়েছে।