বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
৪ অগ্রহায়ণ ১৪৩৩
অভিনয়ে দীর্ঘদিন অনিয়মিত চিত্রনায়িকা পূর্ণিমা নতুন সাজের ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কেড়েছেন। গাঢ় গোলাপি পোশাকে এক ডজন ছবি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ ছবিগুলোতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া ও ১১০০-এর বেশি মন্তব্য এসেছে।

মিষ্টতা আর আভিজাত্যে মুগ্ধ ভক্তরা

প্রকাশিত - ১৮ নভেম্বর, ২০২৬   ০৯:২৪ পিএম
webnews24

২৪ঘন্টা অনলাইন: বড় পর্দায় নিয়মিত দেখা না মিললেও ভক্তদের আগ্রহে এতটুকু ভাটা পড়েনি চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমাকে ঘিরে। নতুন সাজে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হয়েই আবারও আলোচনায় এসেছেন জনপ্রিয় এই অভিনেত্রী। তাঁর সাম্প্রতিক ছবিগুলোতে আভিজাত্য আর স্নিগ্ধ সৌন্দর্যের মিশেল নজর কেড়েছে ভক্তদের।

১৮ নভেম্বর নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি প্রকাশ করেন পূর্ণিমা। গাঢ় গোলাপি রঙের পোশাকে ধরা দেন তিনি। পোশাকজুড়ে সোনালি ও রুপালি সুতার সূক্ষ্ম কারুকাজ, ফুলেল নকশা এবং পুঁতির ব্যবহার সাজে যোগ করেছে বিশেষ মাত্রা।

সাজের সঙ্গে মানানসই ছিল তাঁর চুল ও মেকআপ। খোলা ঢেউখেলানো বাদামি চুল, চোখে পরিপাটি সাজ, হালকা ব্লাশ ও গোলাপি লিপস্টিকে বেশ স্নিগ্ধ দেখাচ্ছিল অভিনেত্রীকে। কানে ঝুলন্ত মুক্তার দুল এবং আঙুলের আংটি পুরো সাজকে দিয়েছে পরিপূর্ণতা।

ছবির সঙ্গে পূর্ণিমার ক্যাপশনও ছিল বেশ আকর্ষণীয়। লিখেছেন, ‘একটুখানি মিষ্টতা আর অনেকখানি আভিজাত্য।’ মোট এক ডজন ছবি প্রকাশ করেন তিনি।

ছবিগুলো প্রকাশের পরপরই ভক্তদের প্রশংসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। পোস্টটিতে ১৯ হাজারের বেশি প্রতিক্রিয়া এবং ১ হাজার ১০০-এর বেশি মন্তব্য জমা পড়ে। কেউ তাঁর দীর্ঘদিনের সৌন্দর্যের প্রশংসা করেছেন, কেউ আবার ছোটবেলার স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা প্রিয় অভিনেত্রী হিসেবে উল্লেখ করেছেন।

এক ভক্ত মন্তব্য করেছেন, ‘ছোট থেকে দেখতে দেখতে আমরাই বুড়ো হয়ে গেলাম, কিন্তু পূর্ণিমা আপু আরও সুন্দর হচ্ছেন।’ আরেকজন লিখেছেন, ‘পূর্ণিমা আমার ছোটবেলার ক্রাশ।’ কেউ কেউ তাঁকে তিন প্রজন্মের দর্শকের প্রিয় নায়িকা হিসেবেও উল্লেখ করেছেন।

উল্লেখ্য, অভিনয়ে পূর্ণিমাকে সর্বশেষ দেখা গেছে প্রায় তিন বছর আগে কাজল আরেফিন অমির ওয়েব সিরিজ ‘হোটেল রিল্যাক্স’-এ। এরপর থেকে নিয়মিত অভিনয়ে তাঁকে দেখা যায়নি। বর্তমানে বিভিন্ন ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজে যুক্ত রয়েছেন তিনি।

পর্দায় অনুপস্থিতি থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর উপস্থিতি যে এখনো ভক্তদের কাছে সমান আকর্ষণীয়, নতুন ছবিগুলোর প্রতিক্রিয়ায় সেটিই আবারও স্পষ্ট হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
দুর্নীতি, প্রতারণার মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানে মডেল ও রাজনীতিবিদ মেঘনা আলমকে তলব করেছে দুদক। কাওয়াই অ্যাডভান্স টেকনোলজি অ্যান্ড সলিউশন লিমিটেড এবং সানজানা ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক দেওয়ান সামিরের বিরুদ্ধেও অনুসন্ধান চলছে।
বড় পর্দার পরিচিত মুখ কোয়েল মল্লিক প্রথমবারের মতো কল্পকাহিনিনির্ভর টেলিভিশন ধারাবাহিকে অভিনয় করছেন। সনি আটের ‘ডিয়ার ৯০’জ’-এ অপরাজিতা নামের এক লেখিকার চরিত্রে দেখা যাবে তাকে। নব্বইয়ের দশকের স্মৃতি, সম্পর্ক ও জীবনযাপনের গল্প তুলে ধরবে ধারাবাহিকটি। পাশাপাশি ‘জননী’ ও ‘স্পর্ধা’ সিনেমা নিয়েও ব্যস্ত রয়েছেন অভিনেত্রী।
জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর তৃতীয় সিজন নিয়ে ফিরছেন সঞ্চালক তাহসান রহমান খান। নতুন মৌসুমের নিবন্ধন শুরু হয়েছে। এবার নতুন প্রতিযোগিতার নিয়মে সর্বোচ্চ স্কোর করা পরিবার সরাসরি গ্র্যান্ড ফিনালেতে উঠবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান পাওয়া পরিবার লড়বে ফাইনালের বাকি আসনের জন্য। অনুষ্ঠানটি পরিচালনা করবেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। প্রচারিত হবে এনটিভিতে এবং ডিজিটাল প্ল্যাটফর্ম বঙ্গ-তে।