শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমাঞ্চল রেলওয়ের ৯টি ট্রেন গোপালগঞ্জ দিয়ে চলাচল বন্ধ

প্রকাশিত - ১৯ নভেম্বর, ২০২৬   ০৫:৫৬ পিএম
webnews24
সংগৃহীত

২৪ঘন্টা অনলাইন: পশ্চিমাঞ্চল রেলওয়ের ৯টি ট্রেন গোপালগঞ্জ জেলার মধ্য দিয়ে চলাচল বন্ধ করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। ট্রেনগুলোর মধ্যে রয়েছে আন্তঃনগর ও কমিউটার। এ ছাড়া রাজশাহী থেকে গোপালগঞ্জগামী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের চলাচল সীমিত করা হয়েছে।

ট্রেনগুলো হচ্ছে জাহানাবাদ (৮২৬), রূপসী বাংলা (৮২৭), রূপসী বাংলা (৮২৮), ভাটিয়াপাড়া এক্সপ্রেস (১০৩-১০৪), অভিযাত্রী কমিউটার (১৩৫-১৩৬), টুঙ্গিপাড়া এক্সপ্রেস (৭৮৩-৭৮৪)। এরমধ্যে টুঙ্গিপাড়া এক্সপ্রেস ও অভিযাত্রী কমিউটার যাওয়া-আশা উভয় যাত্রা বন্ধ। এ ছাড়া টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনটি গোপালগঞ্জের গোবরা স্টেশনের পরিবর্তে ফরিদপুরের কালুখালী স্টেশন পর্যন্ত চলাচল করবে।

রেলওয়ের একটি সূত্র জানায়, পশ্চিামাঞ্চল রেলওয়ের আওতায় থেকে গোপালগঞ্জের মধ্য দিয়ে চলাচল করা ৯টি ট্রেন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। তবে সেই ট্রেনগুলো অন্য জেলার মধ্য দিয়ে চলাচল করবে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে রেলওয়ে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

রেলওয়ের সময়সূচি অনুযায়ী, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ট্রেনটি প্রতিদিন বিকেল ৩টা ৩০ মিনিটে রাজশাহী থেকে ছেড়ে ঈশ্বরদী, ভেড়ামারা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, খোকসা, পাংশা ও কালুখালীসহ বিভিন্ন স্টেশন অতিক্রম করে গোপালগঞ্জের গোবরা স্টেশনে পৌঁছায়। অন্যদিকে, ৭৮৩ নম্বর ট্রেনটি সকালে গোবরা স্টেশন থেকে ছেড়ে দুপুরে রাজশাহীতে পৌঁছায়।

বিষয়টি নিয়ে রেলওয়ের পশ্চিমাঞ্চল জোনের মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম

বলেন, পুরোপুরি বন্ধ নয়। তবে ৯টি ট্রেন গোপালগঞ্জ জেলা দিয়ে চলাচল করবে না। আশপাশের জেলা দিয়ে চলাচল করবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ ধাপে দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন। দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং শেষ ধাপে ২৭ মে ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন ধাপভিত্তিক ইউনিয়ন পরিষদের তালিকা প্রকাশ করেছে।
রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলার রায় ঘোষণা করছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনা অভিযানে হত্যা, ধর্ষণ ও ব্যাপক নির্যাতনের অভিযোগের পাশাপাশি রোহিঙ্গাদের নাগরিকত্বহীনতার বিষয়টিও আলোচনায় এসেছে। গণহত্যার অভিযোগ প্রমাণিত হলে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি দায় প্রতিষ্ঠিত হতে পারে। তবে এই রায় রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন, ক্ষতিপূরণ ও নাগরিক অধিকার নিশ্চিত করতে কতটা কার্যকর হবে, তা নির্ভর করবে সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর।