শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

দোয়া, কঠিন মুহূর্তে মহানবী (সা.) যে দোয়া পড়তেন

প্রকাশিত - ১৭ নভেম্বর, ২০২৫   ১১:৩৯ পিএম
webnews24

২৪ঘন্টা   অনলাইন : মানুষের জীবনে রয়েছে অনেক দুঃখ-দুর্দশা। কঠিন বিপদে ছন্দপতন ঘটে আনন্দঘন জীবনের। এসব মুহূর্তে অস্থির হয়ে পড়ে সবার অন্তর। এ সময়ে মহানবী (সা.)-এর একটি দোয়া বেশি পড়তেন।
দোয়াটি হলো- 

«لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الْأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيمِ»

উচ্চারণ : লা ইলাহা ইল্লাল্লাহুল আজিমুল হালিম। লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম। লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদি ওয়া রব্বুল আরশিল কারিম।  

অর্থ : মহান পরাক্রমশালী আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই।
মহান আরশের অধিপতি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। আকাশমণ্ডলী ও পৃথিবীর অধিপতি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। তিনি মহান আরশের অধিপতি।

আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বর্ণনা করেছেন, নবী করিম (সা.) কঠিন বিপদের সময়ে দোয়াটি পড়তেন।
(বুখারি, হাদিস : ৬৩৪৬)

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন