শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ছুটির পর প্রথম কর্মদিবসেই অফিস করছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত - ২৪ মার্চ, ২০২৬   ০২:১১ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিসে করছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী ২৪ মার্চ সকাল ৯টা ১ মিনিটে সচিবালয়ে তাঁর দফতরে আসেন। এর আগে সকাল ৮টা ৪০ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে বের হন। অফিসে এসে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর প্রধানমন্ত্রী তাঁর দাফতরিক কাজ শুরু করেন।

তিনি আরও জানান, এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী; বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত; প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন; মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।

দিনের কর্মসূচীর শুরুতে ছিল আন্তর্জাতিক মুদ্র তহবিল (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের সঙ্গে সাক্ষাৎ। সকালে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি । এসময় অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন