শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রকাশিত - ২৭ মার্চ, ২০২৬   ১২:২২ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার কন্যা জাইমা রহমান। রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তার স্ত্রী ড. রেবেকা সুলতানা। 

এর আগে বিকেলে ঢাকার জাতীয় স্টেডিয়ামে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত এক বিশেষ প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন