শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

সত্যিই রিলিজ় করছে ‘ধুরন্ধর’-এর ‘ডিরেক্টার্স কাট’?

প্রকাশিত - ০১ এপ্রিল, ২০২৬   ০৯:২৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : 'ধুরন্ধর'-এ ফ্র্য়াঞ্চাইজিং নিয়ে উন্মাদনা, উত্তেজনার অন্ত নেই। সেই উন্মাদনার পারদ নাকি আরও খানিকটা উস্কে দিতে আসছে 'ধুরন্ধর'-এর সাড়ে ৭ ঘণ্টার 'ডিরেক্টরস কাট'। শোনা যাচ্ছে, ৫ এপ্রিল বেশ কিছু প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'ধুরন্ধর'-এর 'ডিরেক্টার্স কাট'। ৩১শে মার্চ 'ধুরন্ধর'-এর ডিরেক্টার্স কাট' সিবিএফসি (CBFC)-এর অনুমোদন পায়।


বিভিন্ন সূত্র অনুযায়ী, ‘ধুরন্ধর’ এবং এর সিক্যুয়েল 'ধুরন্ধর: দ্য রিভেঞ্জ' — এই দুই ছবিকে একসঙ্গে জুড়ে একটি বিশেষ ‘ডিরেক্টরস কাট’ তৈরি করা হয়েছে। যার সময় সীমা প্রায় ৭ ঘণ্টা ৩০ মিনিটের। যেখানে 'ধুরন্ধর' এবং 'ধুরন্ধর ২'- এই দুটি পর্ব মিলিয়ে একসঙ্গে দেখানো হবে। তবে ছবির নির্মাতাদের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি।

রিপোর্ট অনুযায়ী, একটি সার্টিফিকেশন সংক্রান্ত তথ্য সামনে আসার পরই এই জল্পনা ছড়ায়। পাশাপাশি কিছু সূত্র দাবি করছে, ৫ এপ্রিল এই বিশেষ ভার্সন মুক্তি পেতে পাওয়ার বিষয়টি এখনও নিশ্চিত নয়। এমনকি বিদেশের একটি মাল্টিপ্লেক্সে (বিশেষত হংকংয়ে) এই 'ডিরেক্টর্স কাট' মুক্তি পাবে বলে শোনা যাচ্ছে।

যদি ৪৫০ মিনিটের এই 'ডিরেক্টার্স কাট' মুক্তি পায়, তা হলে তা এক ধরনের ‘ম্যারাথন স্ক্রিনিং’ আকারে দেখানো হতে পারে। অর্থাৎ, একাধিক বিরতি -সহ দীর্ঘ সময় ধরে ছবিটি প্রদর্শন করা হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন