শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে যমজ ২ ভাই নিহত

প্রকাশিত - ০১ এপ্রিল, ২০২৬   ১০:০৪ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রেনের ধাক্কায় একই পরিবারের জমজ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে রাজবাড়ী থেকে ছেড়ে আসা ভাটিয়াপাড়াগামী একটি ট্রেন উপজেলার নওপাড়া ইউনিয়নের ভূষণা লক্ষ্মণদিয়া গ্রামের রেলগেট এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।নিহত দুই শিশুর নাম মো. তাইব (৫) ও মো. তাহমিদ (৫)। তারা একই গ্রামের মো. আকাশ শেখের জমজ সন্তান। তাদের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মো. তাইজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলেপৌঁছেছে। যেহেতু এটি রেল দুর্ঘটনা, তাই রেলওয়ে পুলিশের উপস্থিতির পর পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে।এ মর্মান্তিক ঘটনায় পরিবারটির পাশাপাশি পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...