শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

মালদ্বীপে বাংলাদেশি স্বাস্থ্যকর্মী নিয়োগে আগ্রহ

প্রকাশিত - ০২ এপ্রিল, ২০২৬   ১১:২৬ এএম
webnews24

২৪বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ। ১ এপ্রিল পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে এ কথা জানান ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদ। বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করে। দুই দেশের মধ্যে বিদ্যমান বিপুল অনাবিষ্কৃত সম্ভাবনাকে কাজে লাগানোর বিষয়েও এ সময় আলোচনা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী দুই দেশের ব্যবসায়ী প্রতিনিধিদলের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। প্রতিমন্ত্রী বাংলাদেশি শ্রমশক্তিকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য মালদ্বীপ সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আরও দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগের বিষয়টি বিবেচনার অনুরোধ জানান। এ সময় হাইকমিশনার বাংলাদেশ থেকে স্বাস্থ্যকর্মী নিয়োগে মালদ্বীপের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেন। হাইকমিশনার মালদ্বীপের আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশি প্রবাসী কর্মীদের অবদানের প্রশংসাও করেন।

রোহিঙ্গা ইস্যুতে মালদ্বীপ সরকারের অব্যাহত সমর্থনের জন্য প্রতিমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সার্ককে পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা উল্লেখ করেন এবং উভয় পক্ষ আঞ্চলিক সহযোগিতা জোরদারের গুরুত্বের ওপর বিশেষ জোর দেন। 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন