শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় নিহত ৩ জন ও আহত ১০ জন সিরাজগঞ্জে

প্রকাশিত - ০৩ এপ্রিল, ২০২৬   ০৭:৪৬ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : জেলার যমুনা সেতুর পশ্চিমপাড়  মহাসড়কের নলকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে  ৩ জন নিহত এবং ১০ জন আহত হয়েছেন। ৩এপ্রিল শুক্রবার বেলা  ১১ টার দিকে হাটিকুমরুল- ঢাকা মহাসড়কের রায়গঞ্জ উপজেলার নলকা গ্যাস অফিসের সামনে আন্ডারপাসের উপরে এই দুর্ঘটনা ঘটে।

যমুনা সেতু পশ্চিম থানার ওসি মো. আমিরুল ইসলাম জানান, বেলা ১১ টার দিকে রংপুর থেকে ময়মনসিংহ গামী বুশরা পরিবহনের একটি যাএীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে  দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন মারা যায় এবং আহত ১১ জনকে উদ্ধার করে  শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরও একজন  মারা যান। নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...