শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

চৈত্র সংক্রান্তির ছুটি, শুধু ৩ জেলায় সীমিত

প্রকাশিত - ০৬ এপ্রিল, ২০২৬   ১১:১৮ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: আগামী ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে ঘোষিত সাধারণ ছুটি শুধু রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান এই তিন পার্বত্য জেলার জন্য প্রযোজ্য হবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ৫ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে ঘোষিত সাধারণ ছুটি কেবল রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার জন্য কার্যকর হবে। তিনটি পার্বত্য জেলা ব্যতীত দেশের অন্যান্য অঞ্চলের সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য এই ছুটি ঐচ্ছিক ছুটি হিসেবে গণ্য হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন