শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

‘বনলতা এক্সপ্রেস’-এ কেন অভিনয় করেননি বিপাশা

প্রকাশিত - ০৬ এপ্রিল, ২০২৬   ০৪:৪৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ঈদে মুক্তি পাওয়া নির্মাতা তানিম নূরের তারকাবহুল সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ এখন আলোচিত নাম। মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসায় ভাসছে সিনেমাটি। তবে একঝাঁক প্রভাবশালী অভিনয়শিল্পী সমৃদ্ধ এই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী বিপাশা হায়াত। কিন্তু বিশেষ এক কারণে তিনি কাজটি করতে রাজি হননি। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে বিষয়টি নিয়ে খোলাসা করেন বিপাশা হায়াত। জানান, নির্মাতা তানিম নূর নিজেই তাকে সিনেমার একটি চরিত্রের জন্য ফোন করেছিলেন। 

বিপাশা বলেন, আমি যতটুকু শুনেছি, বনলতা এক্সপ্রেস খুবই চমৎকার কিছু। আমার এখনও দেখা হয়নি সিনেমাটি। কিন্তু আমি সবসময় চেয়েছি কাজটা এমন হোক, যেখানে আমি ঘাম ঝড়াতে প্রস্তত। আমি নিজেকে ঠিক এভাবেই দেখে আসতে চেয়েছি। তাই আমার মনে হয়েছে সেখানে আমার সেই পরিশ্রমের জায়গাটা কম। কাজে ফেরার ক্ষেত্রে নিজের মানদণ্ড ব্যাখ্যা করে এই অভিনেত্রী আরও বলেন, আমি শুধু সেই বিশেষ কাজের অপেক্ষায় আছি, যেখানে শারীরিক পরিশ্রমের পাশাপাশি মানসিকভাবেও ঘাম ঝরানোর সুযোগ থাকবে।

এদিকে নির্মাতা তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ দেশের প্রেক্ষাগৃহে দাপট দেখানোর পাশাপাশি এবার আন্তর্জাতিক অঙ্গনেও মুক্তি পেয়েছে। গত ৩ এপ্রিল থেকে উত্তর আমেরিকা ও ইউরোপের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে প্রবাসী দর্শকদের জন্য প্রদর্শিত হচ্ছে সিনেমাটি। সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মওলা, জাকিয়া বারী মম ও আজমেরী হক বাঁধনসহ একঝাঁক তারকা। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ব্যবসায়িক সাফল্যের দিক থেকে সিনেমাটি এই নির্মাতার আগের কাজ ‘উৎসব’ সিনেমার রেকর্ডকেও ছাড়িয়ে যাবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন