শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটে ফেরি চলাচল বন্ধ

প্রকাশিত - ০৭ এপ্রিল, ২০২৬   ০৯:৫৮ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : বৈরি আবহাওয়ার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ৭টা ১০ মিনিট থেকে এই রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।জানা গেছে, হঠাৎ করেই নদীতে ঝড়ো হাওয়ার কারণে নদী উত্তাল হয়ে যায়। তাই দুর্ঘটনা এড়াতে রাত ৭টা ১০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

 এসময় দৌলতদিয়া প্রান্তে ৪টি ফেরি ঘাটে নোঙর করা হয়েছে। তবে মাঝ নদীতে কোনো ফেরি নেই।বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক নূর আহমেদ বলেন, বৈরি আবহাওয়ার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া ঠিক হলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...