শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রীর সফর অনিশ্চিত, গুজব না ছড়ানোর আহ্বান

প্রকাশিত - ০৮ এপ্রিল, ২০২৬   ১২:০০ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য রাষ্ট্রীয় সফর নিয়ে কয়েকটি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত খবরের কোনো সত্যতা নেই। ৮ এপ্রিল সন্ধ্যায় তিনি বলেন, সম্প্রতি কিছু মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য এবং গুজব ছড়ানো হচ্ছে। বিশেষ করে সংবাদগুলো দাবি করছে যে প্রধানমন্ত্রী প্রথমেই ভারত সফর করবেন।

আতিকুর রহমান রুমন বলেন, “এসব তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে। সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে, এ ধরনের গুজবে কান দেবেন না।”তিনি আরও জানান, সরকারি সূত্র থেকে আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত জানানো হলে তা যথাসময়ে সংবাদমাধ্যমকে অবহিত করা হবে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন