শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

কুষ্টিয়ায় কথিত পীরকে পিটিয়ে হত্যা, আস্তানা ভাঙচুর-আগুন

প্রকাশিত - ১১ এপ্রিল, ২০২৬   ১০:৫০ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে ইসলাম ধর্ম বিকৃতির অভিযোগে শামীম রেজা ওরফে জাহাঙ্গীর নামে এক কথিত পীরকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। তার আস্তানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে।স্থানীয়দের অভিযোগ, শামীম রেজা নিজেকে কখনও আল্লাহ, কখনও নবী দাবি করতেন এবং নামাজ, রোজা, হজ ও যাকাতসহ ইসলামের মৌলিক ইবাদত অস্বীকার করে ভিন্নধর্মী মতবাদ প্রচার করতেন।সম্প্রতি তার একটি পুরনো ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ মুসল্লি ও এলাকাবাসী তার আস্তানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। 

এ সময় তাকে পিটিয়ে গুরুতর আহত করা হলে পুলিশ উদ্ধার করে দৌলতপুর হাসপাতালে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...