শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

১৯ এপ্রিল থেকে চট্টগ্রামে হজ ফ্লাইটের যাত্রা শুরু

প্রকাশিত - ১৩ এপ্রিল, ২০২৬   ১১:৩১ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: পবিত্র হজকে সামনে রেখে চট্টগ্রামে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রায় সম্পন্ন। আগামী ১৯ এপ্রিল থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-এ শুরু হচ্ছে হজ ফ্লাইট পরিচালনা, যা চলতি মৌসুমে যাত্রী ও ফ্লাইট—দুই ক্ষেত্রেই কিছুটা সীমিত পরিসরে হচ্ছে।

প্রথম দিন বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। বোয়িং-৭৭৭ উড়োজাহাজে এদিন ৪১৯ জন হজযাত্রী সৌদি আরবের পথে রওনা হবেন। এ বছর চট্টগ্রাম থেকে মোট ১৬টি ফ্লাইট পরিচালিত হবে, যার মধ্যে ১২টি জেদ্দা এবং ৪টি মদিনাগামী। সংশ্লিষ্টরা বলছেন, গত বছরের তুলনায় ফ্লাইট সংখ্যা কমেছে, যার প্রভাব পড়েছে যাত্রীর মোট সংখ্যাতেও। সব মিলিয়ে প্রায় সাড়ে ৬ হাজার যাত্রী এবার চট্টগ্রাম থেকে হজে যাচ্ছেন।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানবন্দরে বাড়তি সুবিধা নিশ্চিত করা হয়েছে। আলাদা হেল্পডেস্ক, দ্রুত ইমিগ্রেশন, অতিরিক্ত জনবল এবং চিকিৎসা সহায়তা প্রস্তুত রাখা হয়েছে। বয়স্ক ও অসুস্থ যাত্রীদের জন্য হুইলচেয়ার ও সহায়ক কর্মীর ব্যবস্থাও রাখা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন