শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

নীলফামারীতে ২ লাখ ১০ হাজার শিশুকে হামের টিকা দেয়া হবে

প্রকাশিত - ১৮ এপ্রিল, ২০২৬   ১০:৩৫ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : জেলায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত দুইলাখ ১০ হাজার ২৬৯ জন শিশুকে হামের টিকা দেয়া হবে।আজ শনিবার বিকেলে জেলা স্বাস্থ্য বিভাগের ইপিআই মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।সংবাদ সম্মেলনে জেলার সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক জানান, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত জেলা জুড়ে ক্যাম্পেইন চলবে। এতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে বিনামূল্যে হামের টিকা দেওয়া হবে। জেলার ৬টি উপজেলায় ২ লাখ ১০ হাজার ২৬৯জন শিশুর মধ্যে ছেলে শিশু ১ লাখ ৭ হাজার ৮৩৭ জন এবং মেয়ে শিশু রয়েছে ১ লাখ ২ হাজার ৪৩২জন। নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস ও ১৫ মাস বয়সের টিকা নেওয়া শিশুরাও এ ক্যাম্পেইনে টিকা নিতে পারবে। 

তিনি জানান, জেলার ৬টি উপজেলায় ১ হাজার ৬১৬টি কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম চলবে। প্রতিটি কেন্দ্রে ১জন ভ্যাকসিনেটর এবং ২জন স্বেচ্ছাসেবকসহ কাজ করবে ৪ হাজার ৮৪৮জন কর্মী। ক্যাম্পেইন সফল করতে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও মিজানুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. মো. আতিউর রহমান শেখ, নীলফামারী প্রেসক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম ও সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...