শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

তনু হত্যা মামলার প্রথম আসামি ৩ দিনের রিমান্ডে

প্রকাশিত - ২২ এপ্রিল, ২০২৬   ১০:০৭ পিএম
webnews24

২৪ঘণ্টা   অনলাইন : দীর্ঘ ১০ বছর পর সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথম কোনো অভিযুক্তকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে ৩ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। বুধবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ আদেশ দেন। এর আগে পিবিআই ঢাকার তদন্তকারী কর্মকর্তা তারিকুল ইসলাম তাকে তার বাসভবন থেকে গ্রেপ্তার করে কুমিল্লা সদর আদালতে হাজির করেন।

বুধবার বিকেল ৫টার দিকে তনুর বাবা-মা ও ছোট ভাই রুবেল হোসেন কুমিল্লা আদালতে হাজির হয়েছিলেন। কুমিল্লা কোর্টের ইন্সপেক্টর মোঃ মাহমুদুর রশিদ বলেন, বিকেল ৫টার দিকে হাফিজুর রহমানকে আদালতে তোলা হয় এবং আদালত তাকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দেশকন্ঠ/এআর

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...