২৪ঘণ্টা অনলাইন : এ বছর জুলাই মাসে অভিভাবকত্বের এক বছর পূর্ণ করবেন কিয়ারা আডবাণী-সিদ্ধার্থ মলহোত্রা। একরত্তি মেয়ে সরায়াহকে নিয়েই দিন কাটছে দুজনের। মা-বাবা হওয়া সহজ নয়। সমস্ত দায়িত্ব সমান ভাগে ভাগ করে নিয়েছেন কিয়ারা-সিদ্ধার্থ। সন্তান চলে এলে আলাদা করে একসঙ্গে সময় কাটানোর সুযোগ পান না বাবা-মায়েরা। তবে সিদ্ধার্থ-কিয়ারা নিজেদের মতো সময় কাটাতে পাড়ি দিলেন সমুদ্রে।
মালদ্বীপ বেড়াতে গিয়েছিলেন দু'জনে। তাঁদের ছবি দেখে অনেকেই লিখেছেন, 'বাবা-মা হয়ে যাওয়া মানেই প্রেম কমে যাওয়া নয়'। বরং পরস্পরকে সময় দিতে মাঝেমাঝে দু'জনে বেরিয়ে পড়ার প্রয়োজনীয়তা নিয়েও নানা আলোচনা চলছে।
বেশ অনেকগুলি ছবি শেয়ার করেছেন কিয়ারা-সিদ্ধার্থ। সমুদ্রের ধারে একেবারে রোম্যান্টিক মুডে সময় কাটাচ্ছেন তারকা দম্পতি। কখনও সৈকতে হাঁটছেন, কখনও আবার নীল জলের মাঝে কাটাচ্ছেন শান্ত সময়। সব মিলিয়ে যেন একেবারে স্বপ্নের সফর। তাঁদের এই ভ্যাকেশন ডায়েরিতে উঠে এসেছে নানা মুহূর্ত। সুইমিং পুলে সাঁতার কাটা, সুশি বানানো, একসঙ্গে সময় কাটানো। যা দেখে ভক্তদের মনে হয়েছে, এই ট্রিপ শুধুই ছুটি নয়, বরং তাঁদের সম্পর্ককে নতুন ভাবে উদযাপন করা।
