শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

শরীরে অদ্ভুত গন্ধ পেতাম কেনো বললেন জাহ্নবী

প্রকাশিত - ০৪ মে, ২০২৬   ১১:৩২ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : পর পর কয়েকটি ছবিতে অভিনয় করে চলেছেন। প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গেও সুখে রয়েছেন বলে খবর। তবে একটা সময়ে সহজ ছিল না জীবন। সেই সময়ে মদে ডুবে থাকতেন জাহ্নবী। তিনি নেশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। সে সব নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।

ব্যক্তিগত জীবন সহজ সরল রাখতেই পছন্দ করেন জাহ্নবী। প্রকাশ্যে প্রেমিকের কথা বলেন। কিন্তু কেন মদ্যপান করতেন অভিনেত্রী? সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, “মদ নিয়ে প্রবল আসক্তি ছিল, এমনটা নয়। কিন্তু আমি প্রায় নিয়মিত মদ্যপান করতাম তখন। আমার জীবনে ঘটে যাওয়া একটি ভয়ঙ্কর আতঙ্কের ঘটনার পরে এই অভ্যাস হয়েছিল আমার। আমাকে মদ্যপান করতেই হবে, এমন একটা ভাবনা কাজ করত।”

আবেগপ্রবণ হয়ে পড়লেই মদ্যপান করতেন জাহ্নবী। বিষয়টি বুঝে উঠতে সময় লেগেছিল অভিনেত্রীর। ক্রমশ বুঝতে পারছিলেন, মদ্যপান তাঁর স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে। সকালবেলাতেও অস্বস্তি হত তাঁর। জাহ্নবীর কথায়, “আমার স্বাস্থ্যের উপর যে প্রভাব পড়ছিল, সেটা আমার ভাল লাগছিল না। সকালে ঘুম থেকে ওঠার পরে যে অনুভূতি হত, তা মোটেই সুখকর ছিল না। নিজের শরীর থেকেই এক অদ্ভুত গন্ধ বেরোত। এই গন্ধ আমার খুব পরিচিত ছিল। আমারই এক চেনা ব্যক্তি, যিনি নেশাগ্রস্ত থাকতেন, তাঁর শরীর থেকে এমন গন্ধ বেরোত।” এইভাবেই ক্রমশ বুঝলেন, মদ্যপান মোটেই ঠিক নয় স্বাস্থ্যের জন্য। ক্রমশ সেই অভ্যাস ত্যাগ করেন অভিনেত্রী।

উল্লেখ্য, এই মুহূর্তে জাহ্নবী ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘পে়ড্ডি’ নিয়ে। এই ছবিতে তাঁকে দেখা যাবে রামচরণের বিপরীতে। ৬ জুন মুক্তি পাবে এই ছবি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন