রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

জমকালো আয়োজনে পর্দা উঠছে ৭৯তম কান চলচ্চিত্র উৎসবের

প্রকাশিত - ১২ মে, ২০২৬   ১২:০৪ এএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন কান চলচ্চিত্র উৎসবের ৭৯তম আসর শুরু হচ্ছে আজ। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা ৭টায় জাঁকজমকপূর্ণ আয়োজনে পর্দা উঠবে ২০২৬ সালের কান উৎসবের।এবারের উৎসবের উদ্বোধন হচ্ছে ফরাসি পরিচালক পিয়ের সালভাদোরির দ্য ইলেকট্রিক কিস চলচ্চিত্র দিয়ে। একই সঙ্গে আজীবন সম্মাননা হিসেবে ‘অনারারি পাম দ’ অর’ পাচ্ছেন বিশ্বখ্যাত নির্মাতা পিটার জ্যাকসন এবং কিংবদন্তি শিল্পী বারবারা স্ট্রাইস্যান্ড।

এবারের প্রতিযোগিতায় রয়েছে ২২টি চলচ্চিত্র, যেখানে এশিয়া ও ইউরোপের নির্মাতাদের মধ্যে তীব্র প্রতিযোগিতার আভাস মিলছে। দক্ষিণ কোরিয়ার না হোং জিনের হোপ এবং ইরানের আসগর ফারহাদির প্যারালাল টেলস ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।

এছাড়া আলোচনায় রয়েছে জেমস গ্রের পেপার টাইগার, পেদ্রো আলমোদোভারের আমার্গা নাভিদাদ, হিরোকাজু কোরে-এদার শিপ ইন দ্য বক্স এবং রয়সুকে হামাগুচির অল অব আ সাডেন।এবারের আসর ঘিরেও ইতোমধ্যে বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস। আগামী কয়েকদিন ধরে এই আয়োজন হয়ে উঠবে বিশ্ব চলচ্চিত্রের প্রাণকেন্দ্র।

গত কয়েক বছরে কানে বড় হলিউডি সিনেমার প্রিমিয়ার ছিল অন্যতম আকর্ষণ। কিন্তু এবার বড় কোনো মার্কিন স্টুডিও তাদের ব্লকবাস্টার নিয়ে হাজির হচ্ছে না। বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমকেন্দ্রিক প্রচারণায় ঝুঁকে পড়া, খরচ কমানো এবং কানের কঠোর সমালোচকদের ভয়—এই তিন কারণেই হলিউড এবার অনেকটা দূরে থাকছে।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন