শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

উত্তরায় আতঙ্ক, ব্যবসায়ীর বাসায় গুলি

প্রকাশিত - ২৩ মে, ২০২৬   ০৫:১০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: রাজধানীর উত্তরা এলাকায় আবুল কাশেম নামের এক গার্মেন্টস ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে আবারো গুলির ঘটনা ঘটেছে। ২২ মে দিবাগত রাত ৮টার দিকে উত্তরা ৭ নম্বর সেক্টরে এ কে এস গ্রুপের মালিক আবুল কাশেমের বাড়ির প্রধান ফটকে তিনটি গুলি ছোড়ে দুর্বৃত্তরা।

এর আগে গত ১০ মার্চ ওই বাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল দুর্বৃত্তরা। গুলির ঘটনার সত্যতা নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, হেলমেট পরে মোটরসাইকেলে করে এসে গুলি করেই পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা ও আলামত জব্দ করা হয়েছে।

তিনি বলেন, পরিবার বাসায় থাকলেও ঢাকার বাইরে ছিলেন এ কে এস গ্রুপের মালিক আবুল কাশেম। গুলির ঘটনায় কেউ হতাহত হননি উল্লেখ করে ওসি খালিদ মনসুর বলেন, এর আগে ১০ মার্চ ওই বাড়ি লক্ষ্য করে এক দফা গুলি চালানো হয়েছিল। সেই মামলা তদন্ত করছে ডিবি পুলিশ। পুলিশের ধারণা, ব্যবসায়িক কোনো দ্বন্দ্ব থেকে গুলি চালানো হয়েছে। 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) যুগ্ম কমিশনার রবিউল ইসলাম বলেন, গত ১০ মার্চ প্রথমবার ওই বাসার ফটক লক্ষ্য করে গুলির ঘটনায় ওই ব্যবসায়ী মামলা করেছিলেন। সেই মামলা ডিবি পুলিশ তদন্ত করছে। এর মধ্যে আবার গুলির ঘটনা ঘটলো। দুটি ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা কাউকে শনাক্ত করতে পারিনি, কে বা কারা কেন এঘটনা ঘটিয়েছে তা তদন্ত করা হচ্ছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন