শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

নাচ দেখে হাসির রোল

প্রকাশিত - ২৫ মে, ২০২৬   ১০:৫৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : অভিনেত্রী অনন্যা পান্ডের নতুন ছবি চান্দ মেরে দিল মুক্তির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় জোর চর্চায় ছবির একটি বিশেষ দৃশ্য নিয়ে। ছবিতে একটি দৃশ্যে ভারতনাট্যম নাচতে দেখা গিয়েছে অনন্য়াকে। সেই দৃশ্যটি নিয়েই সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং এবং মিমের বন্যা বইছে।

ছবিতে অনন্যার চরিত্রটির নাম ‘চাঁদনি’ । ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। যিনি প্রশিক্ষিত ভরতনাট্যম নৃত্যশিল্পীও। ছবির একটি দৃশ্যে তাঁকে নৃত্য পরিবেশন করতে দেখা যায়। যা তাঁর প্রেমিকের দৃষ্টি আকর্ষণ করে। মঞ্চে অনন্যার নাচ দেখে অনেকেরই মনে হয়েছে, সেই পরিবেশনা ভরতনাট্যমের মর্যাদাকে আঘাত করেছে।

কেউ লেখেন, ওরা এত চেষ্টা করছে অনন্যার নাচ না পারার বিষয়টা ঢাকতে, এটা সত্যিই বিব্রতকর। আবার আর এক জনের মন্তব্য, আমি ছয় বছর ভরতনাট্যম শিখেছি, এটা কী হচ্ছে! কেউ আবার মজা করে লেখেন, নায়কের পালসটা একবার চেক করা দরকার! আর এই প্রসঙ্গেই নতুন করে বলিউডের অনন্যার সুযোগ পাওয়ার ক্ষেত্রে নেপোটিজম বিতর্ক মাথাচাড়া দিয়েছে।

বিতর্কের মধ্যেও বক্স অফিসে মন্দ ব্যবসা করেনি ছবিটি। রিপোর্ট অনুযায়ী, মুক্তির তৃতীয় দিনে দেশজুড়ে ২,৮৩৮টি শো চলছিল সব মিলিয়ে ভারতে ছবির মোট আয় প্রায় ৯.০১ কোটি টাকা।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন