শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ইউক্রেনের পাশে জাইকা

প্রকাশিত - ২৬ মে, ২০২৬   ১২:২২ পিএম
webnews24

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের জরুরি পুনরুদ্ধার, টেকসই অর্থনৈতিক পুনর্গঠন এবং মানব নিরাপত্তা জোরদারে ৬ হাজার ২০০ মিলিয়ন জাপানি ইয়েনের অনুদান সহায়তা দিচ্ছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা)।

গত ২০ মে ইউক্রেন সরকারের সঙ্গে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এক অনুদান চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে সই করেন ইউক্রেনের পুনর্গঠন বিষয়ক উপ-প্রধানমন্ত্রী ও কমিউনিটি ও টেরিটোরিজ উন্নয়নমন্ত্রী ওলেক্সি কুলেবা এবং জাইকা ইউক্রেনের প্রধান প্রতিনিধি হাত্তোরি ওসামু।

জাইকা জানায়, রাশিয়ার আগ্রাসনে ক্ষতিগ্রস্ত ইউক্রেনের জনগণের পুনরুদ্ধার ও পুনর্গঠনে সহায়তা করতে ধারাবাহিকভাবে ‘ইর্মাজেন্সি রিকভারি এজেন্সি’ এবং মানবিক মাইন অপসারণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এর আওতায় বিদ্যুৎ, পানি সরবরাহ, স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, পরিবহন ও অবকাঠামোসহ বিভিন্ন খাতে সরঞ্জাম ও উপকরণ সহায়তা দেওয়া হয়েছে।

নতুন এই প্রকল্পের আওতায় ইউক্রেনের সরকারি প্রতিষ্ঠানগুলোকে চিকিৎসা সরঞ্জাম, কৃষি গবেষণা ও উৎপাদন বৃদ্ধির যন্ত্রপাতি, অবকাঠামো পুনর্গঠনের ভারী যন্ত্র এবং গণমাধ্যম শক্তিশালী করতে সম্প্রচার সরঞ্জাম সরবরাহ করা হবে। এর মাধ্যমে স্বাস্থ্যখাত, কৃষি ও জরুরি অবকাঠামো পুনরুদ্ধারের পাশাপাশি সুশাসন জোরদারেও সহায়তা করা হবে বলে জানিয়েছে জাইকা।

১২ মাস মেয়াদি এ কর্মসূচি বাস্তবায়ন করবে ইউক্রেনের স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থনীতি ও কৃষি মন্ত্রণালয়, শিক্ষা ও বিজ্ঞান মন্ত্রণালয়, অবকাঠামো পুনর্গঠন সংস্থা এবং ইউক্রেনের পাবলিক ব্রডকাস্টিং কোম্পানি।

প্রকল্পটি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs)-এর মধ্যে ক্ষুধামুক্ত বিশ্ব, সুস্বাস্থ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্প ও অবকাঠামো উন্নয়ন এবং শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদান রাখবে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন