শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

প্রকাশিত - ২৭ মে, ২০২৬   ১২:১৫ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির কারণে সাময়িকভাবে বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটের ফেরি ও লঞ্চ চলাচল।

ঈদকে সামনে রেখে এ দুই নৌরুটের ফেরি ও লঞ্চঘাটে ঘরমুখো মানুষের ব্যাপক চাপ দেখা গেছে। ২৬ মে দিবাগত রাত ১২টা থেকে ১টার মধ্যেও পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়। প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে যানবাহনের লাইন তৈরি হয়।

২৭ মে সকাল ৭টা ১০ মিনিটের দিকে পশ্চিম আকাশে কালো মেঘ জমে প্রবল ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টি শুরু হয়। বৈরী আবহাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি এড়াতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ সাময়িকভাবে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে। তবে প্রায় এক ঘণ্টা পর আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে পুনরায় ফেরি ও লঞ্চ চলাচল শুরু করা হয়।

বিআইডব্লিউটিসি জানান, ঝড় ও বৃষ্টির কারণে যাত্রী ও যানবাহনের নিরাপত্তার কথা বিবেচনা করে নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফেরি ও লঞ্চ চলাচল আবার চালু করা হয়েছে। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ২৩টি ফেরি, ৩২টি লঞ্চ এবং ৬৭টি স্পিডবোট চলাচল করছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...