শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

তাগিদ অনুভব করেননি পূজা ভাট

প্রকাশিত - ৩০ মে, ২০২৬   ১১:১৭ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : মণীশ ও পূজার বিয়ে ভাঙার নেপথ্যে ছিল না কোনও তৃতীয় ব্যক্তি। বরং অন্য এক কারণ বড় হয়ে দাঁড়ায় তাঁদের সম্পর্কের মাঝে। জানালেন পূজা।

ভিডিয়ো জকি ও রেস্তরাঁ মালিক মণীশ মখিজার সঙ্গে ২০০৩ সালে গাঁটছড়া বেঁধেছিলেন পূজা। গোয়ায় চুপিসারে বিয়ে সারেন। যখন বিয়ে করেন তখন মণীশ তার কাকার প্রযোজনা সংস্থার সহকারী পরিচালক। প্রায় ১১ বছর পরে, ২০১৪ সালে বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন পূজা ও মণীশ। একটা লম্বা সময়ে অবসাদে ছিলেন পূজা। বিয়ে ভাঙার নেপথ্যে যদিও ছিল না কোনও তৃতীয় ব্যক্তি। অন্য এক কারণে নাকি বিয়ে ভাঙে মণীশ-পূজার।

বিচ্ছেদ পরবর্তী সময়টা পূজার জীবনের সবচেয়ে কঠিন ছিল। বিচ্ছেদের পরে মদে আসক্ত হয়ে পড়েন অভিনেত্রী, এমনটাই দাবি করেন তিনি। ব্যাঙ্কে ছিল মাত্র চার হাজার টাকা। যদিও তাতে বিশেষ যায় আসত না তার। পূজা জানান, তিনি বিয়ের সম্পর্কে থেকেও একাকিত্বে ভুগতে শুরু করেন। তখনই বুঝতে পারেন যে, তার বিবাহিত জীবন ভাল কাটছে না। তিনি একা হয়ে পড়ছেন। সম্পর্কে ফাটল ধরছে। এমনকি তিনি নাকি নিজের নারীসত্তাকেও হারিয়ে ফেলেন। অনেকেই সন্দেহ করেছিলেন যে, হয়তো তাদের বিয়ে ভাঙার নেপথ্যে ছিল কোনও তৃতীয় ব্যক্তি। যদিও সেই দাবি, নস্যাৎ করেন পূজা। জানান, তিনি কখনও তার স্বামীর সঙ্গে প্রতারণা করেননি। তবে সম্পর্ক ভাঙার নেপথ্যে নাকি ছিল পূজার মা না হওয়ার সিদ্ধান্ত।

পূজা বলেন, ‘‘আমি সন্তানের দায়িত্ব সামলাতে পারতাম না। আমি বাচ্চা ভালবাসি। কিন্তু মা হওয়ার তাগিদ কখনও অনুভব করিনি। আমার স্বামী, শ্বশুরবাড়ির সকলেই খুব ভাল ছিল। সন্তান না নেওয়ার সিদ্ধান্ত আমার ছিল।’’ বড়পর্দা থেকে বহু বছর বিরতি নিয়েছিলেন পূজা। ২০২১ সালে বোম্বে বেগমস নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করে আবার জোরকদমে অভিনয়জগতে ফিরে আসেন তিনি।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন