শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

হিটস্ট্রোকের ঝুঁকি কমাতে ৫ খাবার যোগ করুন

প্রকাশিত - ৩১ মে, ২০২৬   ১১:৫৯ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : দেশজুড়ে চলমান তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। তীব্র গরমের কারণে হিটস্ট্রোক, পানিশূন্যতা ও অন্যান্য তাপজনিত অসুস্থতার ঝুঁকিও বাড়ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় অতিরিক্ত তাপমাত্রার মধ্যে অবস্থান করলে শরীরে পানির ঘাটতি দেখা দিতে পারে, যা ডিহাইড্রেশন, হিট এক্সহশন, মাসল ক্র্যাম্প এমনকি প্রাণঘাতী হিটস্ট্রোকের কারণ হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, মাথা ঘোরা, তীব্র মাথাব্যথা, বমি বমি ভাব, দ্রুত হৃদস্পন্দন, বিভ্রান্তি, গাঢ় রঙের প্রস্রাব, খিঁচুনি বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। এসব লক্ষণ হিটস্ট্রোকের পূর্বাভাস হতে পারে।

তাপপ্রবাহের সময় শরীরকে সুস্থ ও সতেজ রাখতে খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনা প্রয়োজন। বিশেষ করে পানিসমৃদ্ধ ও প্রাকৃতিক ইলেক্ট্রোলাইটসমৃদ্ধ খাবার ও পানীয় শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।

১. ঘোল ও লাচ্ছি: গরমের দিনে ঘোল ও লাচ্ছি শরীরকে দ্রুত শীতল করতে সাহায্য করে। বিশেষজ্ঞরা ঘরে তৈরি ঘোল বা লাচ্ছি পান করার পরামর্শ দেন। রাস্তার পাশের খোলা পানীয় বা শরবত স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে।

২. ডাবের পানি: ডাবের পানি প্রাকৃতিক ইলেক্ট্রোলাইটের অন্যতম উৎস। এতে থাকা বিভিন্ন খনিজ উপাদান শরীরের পানির ঘাটতি পূরণ করে এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে। গরমের দিনে নিয়মিত ডাবের পানি পান শরীরকে সতেজ রাখে।

৩. লেবুর শরবত: এক গ্লাস লেবুর শরবত গরমে তাৎক্ষণিক স্বস্তি এনে দিতে পারে। সামান্য লবণ মিশিয়ে তৈরি করা শরবত শরীরের ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে কার্যকর। তবে অতিরিক্ত চিনি ব্যবহার না করাই ভালো।

৪. তরমুজ: পানিসমৃদ্ধ ফল হিসেবে তরমুজ গ্রীষ্মকালের অন্যতম জনপ্রিয় খাবার। এটি শরীরের পানিশূন্যতা দূর করার পাশাপাশি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। নিয়মিত তরমুজ খেলে তাপজনিত নানা সমস্যা থেকে সুরক্ষা পাওয়া যেতে পারে।

৫. শসা: শসায় পানির পরিমাণ অত্যন্ত বেশি। তাই এটি শরীরকে ঠান্ডা ও সতেজ রাখতে কার্যকর ভূমিকা রাখে। সালাদ, রায়তা কিংবা সাধারণভাবেই শসা খাওয়া যায়। গরমের দিনে প্রতিদিনের খাদ্যতালিকায় শসা রাখলে শরীরের পানির চাহিদা পূরণে সহায়তা করে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, তীব্র গরমে পর্যাপ্ত পানি পান, হালকা খাবার গ্রহণ এবং সরাসরি রোদে দীর্ঘ সময় অবস্থান এড়িয়ে চলাই হিটস্ট্রোক থেকে বাঁচার সবচেয়ে কার্যকর উপায়।।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন