শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশ-ডিএনসির যৌথ অভিযান

প্রকাশিত - ০১ জুন, ২০২৬   ০৯:৪৮ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে ‍র‍্যাব-পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) যৌথ অভিযান চলছে। অভিযানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডগ স্কোয়াডও রয়েছে। সোমবার (১ জুন) বিকেল পৌনে ৫টায় জেনেভা ক্যাম্পের বিভিন্ন সেক্টর দিয়ে এই যৌথ অভিযান শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম। তিনি বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেনেভা ক্যাম্পে যৌথ অভিযান শুরু হয়েছে।”অভিযানে র‍্যাব-পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

ডিএনসির মোহাম্মদপুর সার্কেল ইন্সপেক্টর আহসান হাবীব জানান, মাদক ও অবৈধ অস্ত্রের নিখুঁত তল্লাশির জন্য ডিএমপির বিশেষ ডগ স্কোয়াডকেও অভিযানে যুক্ত করা হয়েছে। মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেনেভা ক্যাম্পের বিভিন্ন সেক্টরে একযোগে এই তল্লাশি চালানো হচ্ছে। 

 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন