শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩
২৪ঘণ্টা অনলাইন :

সন্তানেরা প্রতিষ্ঠিত, তবুও একা ঘরে মায়ের মৃত্যু

প্রকাশিত - ০২ জুন, ২০২৬   ০১:৩০ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ঢাকার মিরপুর-১১ নম্বরে একটি খালি বাসা থেকে ৭৫ বছর বয়সী নুরজাহান বেগম নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ৩১ মে ৯৯৯–এ ফোন পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ জানায়, মরদেহটি পচে গিয়ে পোকায় ধরেছিল। তবে তিনি ঠিক কবে কী কারণে মারা গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করানো হয়েছে। প্রতিবেদন পেলেই অনেক প্রশ্ন উত্তর মিলবে।

ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, পুরো বাসাটি ছিল নোংরা, পরিত্যক্ত ও অগোছালো। দুর্গন্ধ পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির বলেন, নুরজাহান বেগম যে বাসায় ছিলেন, সেটা তার মেয়ের বাসা। সেখানে তিনি একাই থাকতেন। বাসাটি খুব নোংরা ছিল। নুরজাহানের এক ছেলে যুগ্ম সচিব, আরেক ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক। মেয়েজামাতাও একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। পুলিশ জানিয়েছে, নুরজাহান বেগমের স্বজনদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন