শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

মাদকনির্ভর গল্পে আপত্তি প্রিন্স মাহমুদের

প্রকাশিত - ০২ জুন, ২০২৬   ০৮:৫০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : সাম্প্রতিক সময়ে দেশের চলচ্চিত্রের দৃশ্যে মাদক, সহিংসতা ও নারী বিদ্বেষের মতো নেতিবাচক বিষয়গুলো উঠে আসছে বারবার। এ নিয়ে সমালোচনাও হয়, হচ্ছে। এবার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন কিংবদন্তি সংগীতকার প্রিন্স মাহমুদ। তার মতে, এ ধরনের দৃশ্য সম্বলিত ছবি বা কনটেন্টের প্রচার বন্ধের দাবি জানিয়েছেন তিনি।

ফেসবুক বার্তায় প্রিন্স মাহমুদ লেখেন, ‘দেশের চলচ্চিত্র এবং নাটকে মাদক, অতিরিক্ত সহিংসতা এবং নারীদের অবমাননামূলক প্রবণতা কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে এ ধরনের আপত্তিকর কনটেন্ট প্রচার যত দ্রুত সম্ভব বন্ধ করা হোক। শিশু রামিসার বিচারের দাবি করবেন আবার বিনোদন মাধ্যমে ক্ষতিকর উপাদানগুলো দিয়ে সমাজে বিকৃত মানসিকতা তৈরি করবেন, অপরাধকে গ্ল্যামারাইজ করবেন, এ কেমন দ্বিচারিতা?’

এই বার্তার সঙ্গে সংযুক্তি হিসেবে মন্তব্যে দিয়েছেন আরও বিশদ ব্যাখ্যা। প্রিন্সের ভাষ্য, ‘দেশের চলচ্চিত্র ও নাটকে মাদক, অতিরিক্ত সহিংসতা এবং নারীদের অবমাননা রোধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণের দাবি অত্যন্ত সময়োপযোগী। বর্তমানে বিদ্যমান পেনাল কোড (১৮৬০) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী এ ধরনের আপত্তিকর কনটেন্ট প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ। নিজের বেলায় আইন আর অপরের বেলায় ভিন্ন নিয়ম? আমাদের নিজেদের বিবিধ প্রতিষ্ঠান, শীর্ষস্থানীয় পত্রিকা এর সাথে জড়িত, যারা নিজেরাই সময়-অসময়ে শিল্পীদের নিয়ে মাদক ও সহিংসতা বিরোধী প্রচার চালান, আবার এসব কন্টেন্টে পয়সা বিনিয়োগ করেন, কী আশ্চর্য! ইদানিং আবার সিনেমা হলে বয়োজ্যেষ্ঠদের দিয়ে এসব কন্টেন্টেরর প্রসংসা করানো হচ্ছে। কী লজ্জা ছিঃ! এদের প্রত্যেককে দাগযুক্ত করুন।’

এসব নিয়ে অতীতেও অনেকে প্রশ্ন তুলেছেন, প্রতিবাদ জানিয়েছেন। তবে নির্মাতা-শিল্পীদের একাং

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন