শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

শিশু রামিসা হত্যা রায়ের তারিখ আজই ঘোষণা হতে পারে

প্রকাশিত - ০৪ জুন, ২০২৬   ১১:৪২ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: রাজধানীর পল্লবীতে শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার আলোচিত মামলার রায়ের তারিখ আজ (বৃহস্পতিবার) ঘোষণা হতে পারে। মামলাটির যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেছেন আদালত। যুক্তিতর্ক শেষে রায়ের তারিখ নির্ধারণ করা হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানিয়েছেন, আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আবেদন করা হবে। তাদের আশা, আগামী সপ্তাহের শুরুতেই মামলার রায় ঘোষণা করা হতে পারে।

বুধবার আত্মপক্ষ সমর্থনের শুনানিতে প্রধান আসামি সোহেল রানা নিজের দায় স্বীকার করে আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেন। এ সময় তিনি তার স্ত্রী ও সহ-আসামি স্বপ্নাকে নির্দোষ দাবি করেন। তবে স্বপ্নাও আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেন।

রাষ্ট্রপক্ষের মতে, আসামিদের এ ধরনের বক্তব্য বিচার প্রক্রিয়াকে প্রভাবিত ও বিলম্বিত করার কৌশল হতে পারে। অন্যদিকে রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী মুসা কলিমুল্ল্যাহ জানিয়েছেন, নিজেদের পক্ষে নতুন কোনো সাফাই সাক্ষী উপস্থাপন করা হবে না।

এর আগে মঙ্গলবার ট্রাইব্যুনালে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। ভুক্তভোগী রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা ও মা পারভীন আক্তারসহ সাক্ষীদের জবানবন্দিতে ঘটনার মর্মান্তিক বিবরণ উঠে আসে।

মামলার নথি অনুযায়ী, তদন্তে ডিএনএ রিপোর্ট, ময়নাতদন্ত প্রতিবেদন এবং অন্যান্য ফরেনসিক আলামতের ভিত্তিতে অভিযোগপত্র প্রস্তুত করা হয়েছে। গত ২৪ মে আদালত অভিযোগপত্র গ্রহণ করে এবং পরবর্তী বিচারিক কার্যক্রম শুরু হয়।

মামলা সূত্রে জানা যায়, পপুলার মডেল হাই স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা গত ১৯ মে সকালে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে পাশের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে স্বপ্নাকে হেফাজতে নেয় এবং পরে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করে।

ঘটনার পর রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা পল্লবী থানায় মামলা দায়ের করেন। গ্রেপ্তারের পর গত ২০ মে আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন সোহেল রানা।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন