রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

ঠাকুরগাঁও সীমান্তে সর্বোচ্চ সতর্কতা, বিজিবির সঙ্গে পাহারায় স্থানীয়রা

প্রকাশিত - ০৬ জুন, ২০২৬   ১০:২৯ পিএম
webnews24

২৪ঘণ্ট  অনলাইন : সারা দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় পুশইন নিয়ে উদ্বেগের মধ্যে ঠাকুরগাঁও সীমান্তে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সম্ভাব্য যেকোনো অনুপ্রবেশ বা ঠেলে পাঠানোর চেষ্টা প্রতিহত করতে সীমান্তজুড়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তাদের সঙ্গে সীমান্ত পাহারায় স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন স্থানীয় বাসিন্দারাও। ৫ জুন রাতে জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি সীমান্ত এলাকা ঘুরে দেখা যায়, বিজিবি সদস্যদের সঙ্গে স্থানীয় জনগণও সীমান্তে নজরদারি কার্যক্রমে অংশ নিচ্ছেন। 

বিজিবি জানায়, অবৈধভাবে যাতে কেউ বাংলাদেশে প্রবেশ করতে না পারে, সে জন্য সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে টহল কার্যক্রম, স্থাপন করা হয়েছে বিশেষ পর্যবেক্ষণ ব্যবস্থা। পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণকে সচেতন করতে মাইকিং ও গণসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। স্থানীয়রা জানান, দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে তারা বিজিবির সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। সীমান্ত এলাকায় কোনো সন্দেহজনক ব্যক্তি বা তৎপরতা দেখা গেলে তাৎক্ষণিকভাবে বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে প্রস্তুত আছেন তারা। 

এদিকে, সীমান্ত এলাকায় জনসাধারণের এই অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক জানান, সীমান্তজুড়ে চলমান এই কঠোর নজরদারি ও জনসম্পৃক্ততার ফলে ঠাকুরগাঁও সীমান্তে নিরাপত্তা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। স্থানীয়দের সাথে নিয়ে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
‎ম.ম.রবি ডাকুয়া,বাগেরহাট
২৪ঘণ্টা অনলাইন: ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) শিউলি খানম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে শনিবার (১৭ অক্টোবর) তিনি পদত্যাগপত্র জমা দেন। অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে জমা দেওয়া তার পদত্যাগপত্রটি পরে সলিসিটরের কাছে পাঠানো হয়েছে। শিউলি খানমের পদত্যাগের মধ্য দিয়ে সাম্প্রতিক সময়ে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের একাধিক আইন কর্মকর্তার পদত্যাগের ঘটনা আবারও সামনে এসেছে। গত কয়েক মাসে বিভিন্ন কারণে বেশকয়েকজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন।
‎ম. ম. রবি ডাকুয়া
২৪ঘণ্টা অনলাইন : রংপুর নগরীর একটি আবাসিক হোটেল থেকে ইয়াবাসহ দুই পুলিশ সদস্যকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় করা মামলায় আদালত তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ...