২৪ঘন্টা অনলাইন: আগামী অর্থবছরের বাজেটে বিড়ির দাম ও করহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ৯ জুন জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরার প্রশ্নের জবাবে তিনি বলেন, ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিড়ির মূল্য ও করহার আগের বছরের মতোই বহাল রাখা হবে। ফলে বিড়ির ওপর নতুন করে কোনো কর বৃদ্ধি বা মূল্য সমন্বয় করা হচ্ছে না।
