২৪ঘণ্টা অনলাইন: আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় ও প্রযুক্তিপণ্যের দাম কমার সম্ভাবনা রয়েছে। আগামী ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রস্তাবিত বাজেটে ব্লেন্ডার, জুসার, মিক্সার, গ্রাইন্ডার, ইলেকট্রিক কেটলি, রাইস কুকার, প্রেসার কুকার, ইন্ডাকশন কুকার, ওয়াটার পিউরিফায়ার ও গিজারের মতো গৃহস্থালি পণ্যের দাম কমতে পারে।
এছাড়া কম্পিউটার, মনিটর ও প্রিন্টারের মূল্য হ্রাসের সুযোগ থাকছে। বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের ব্যবহৃত ১৫ ধরনের পণ্যের দামও কমতে পারে।
চিকিৎসা খাতে কিডনি ডায়ালাইসিস ফিল্টারের দাম কমানোর প্রস্তাব রয়েছে। পাশাপাশি স্বর্ণালঙ্কার বিক্রিতে উৎসে কর ৫ শতাংশ থেকে কমিয়ে ০.৫ শতাংশ করার উদ্যোগ নেওয়া হয়েছে, ফলে স্বর্ণালঙ্কারের দামেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
