রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
২ কার্তিক ১৪৩৩

হাবিব ওয়াহিদের, আসছে ‘প্রেমের কলঙ্ক’

প্রকাশিত - ০৯ জুন, ২০২৬   ১১:৩০ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ঈদে প্রকাশিত ‘কই রইলা রে’ গানের সাফল্যের পর এবার নতুন গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। তার নতুন গানের শিরোনাম ‘প্রেমের কলঙ্ক’।

গানটির কথা লিখেছেন এস এ হক অলিক। সুর ও সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। শিগগিরই এটি অনলাইনে প্রকাশ করা হবে।

নতুন গান প্রসঙ্গে হাবিব বলেন, ফোক ফিউশনের ধারাবাহিকতার বাইরে এবার ভিন্ন স্বাদের কিছু উপহার দিতে চেয়েছেন তিনি। তাই ‘প্রেমের কলঙ্ক’ গানে নতুন ধরনের সুর ও সংগীতায়োজনের চেষ্টা করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, গানটি শ্রোতাদের ভালো লাগবে এবং তাদের প্রত্যাশা পূরণ করবে। উল্লেখ্য, গত বছর কোক স্টুডিও বাংলায় প্রকাশিত হাবিবের ‘মহাজাদু’ গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন