শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি

প্রকাশিত - ১০ জুন, ২০২৬   ১২:৫৩ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের একটি কার্যালয় থেকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর একান্ত সচিবের ব্যবহৃত ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে।

৯ জুন দুপুরে মন্ত্রণালয়ের ১৬ তলার কার্যালয় থেকে এইচপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ হারিয়ে যায়। ল্যাপটপটি ব্যবহার করতেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান শাকিলের একান্ত সচিব মো. ইমামুল হাফিজ নাদিম।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দুপুরে বিশেষ সহকারীর কক্ষে কয়েক মিনিট অবস্থান করার পর নিজের কর্মস্থলে ফিরে এসে তিনি ল্যাপটপটি খুঁজে পাননি। ঘটনার সময় ভবনে বিদ্যুৎ ছিল না এবং করিডোরে লোকজনের উপস্থিতিও ছিল।

পরে মন্ত্রণালয়ের ভেতরে খোঁজাখুঁজি ও তল্লাশি চালানো হলেও চুরি হওয়া ল্যাপটপটির কোনো সন্ধান পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন