শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বর্ষায় ছাদ বাগানে সবজি চাষ

প্রকাশিত - ১০ জুন, ২০২৬   ০২:৪২ পিএম
webnews24

২৪ঘণ্ট অনলাইন : ছাদ বাগানে আজকাল সবজি চাষ জনপ্রিয় হচ্ছে। তাই বর্ষাকালেও ছাদ বাগানে সবজি চাষ করতে পারেন। তাতে পুরো মৌসুমে ভালো ফলন পাবেন। তবে টবে সবজি চাষের জন্য ব্যাপক যত্ন নিতে হয়। সার, পানি, পুষ্টির দিকে বিশেষ খেয়াল রাখতে হয়। সে ক্ষেত্রে বর্ষাকালে কিছু নির্দিষ্ট সবজির বীজ রোপণ করতে পারেন। তাতে ছাদ বাগান ভরে উঠবে নানা সবজিতে।

টমেটো
বর্ষাকালেও টমেটো চাষ করতে পারেন। দো-আঁশ মাটি টমেটোর জন্য উত্তম। এর জন্য দিনে কম করে হলেও ৬ ঘণ্টা সূর্যের আলো প্রয়োজন। তাই চেষ্টা করুন পূর্বদিকে টমেটোর টব বসাতে।

কাঁচা মরিচ
বর্ষাকালের আর্দ্র আবহাওয়ায় কাঁচা মরিচ ভালো জন্মায়। এর জন্য জৈব সার মিশ্রিত এবং ভালো নিষ্কাশিত মাটি বেছে নিন। এমন জায়গায় বীজ রোপণ করুন, যেখানে ভালোভাবে সূর্যের আলো আসতে পারে। উজ্জ্বল সূর্যের আলোতে কাঁচা মরিচ খুব ভালো জন্মায়।
 
বেগুন
বর্ষাকালে বেগুন চাষ খুব ভালোভাবে করা যায়। বেগুনের বীজ এমন জায়গায় রোপণ করুন; যেখানে সরাসরি রোদ আসে। এতে নিয়মিত এবং পরিমিত পানি দেবেন। বেগুন গাছ তাড়াতাড়ি বড় হবে। ফসলও ধরবে তাড়াতাড়ি।

ঢ্যাঁড়শ
ঢ্যাঁড়শের বীজ রোপণের জন্য বর্ষাকাল আদর্শ সময়। বালির ভাগ বেশি এমন দোআঁশ মাটিতে ঢ্যাঁড়শ খুব ভালো হয়। এ ক্ষেত্রে দিনে ৬ ঘণ্টা সূর্যের আলো দরকার। তবে সেটি প্রত্যক্ষ বা পরোক্ষ দুই-ই হতে পারে।

শসা
বর্ষাকালেও শসার ফলন খুব ভালো হয়। বেলে মাটিতে শসার বীজ রোপণ করতে পারেন। মাঝারি পরিমাণে পানি দেবেন। পানি নিষ্কাশনের পথটি যেন খুব ভালো হয়, সেদিকে খেয়াল রাখবেন। তাহলে ফলন ভালো হবে।

করলা
বর্ষাকালে করলা খুব ভালো চাষ করা যায়। করলার বীজ এমন জায়গায় রোপণ করুন; যেখানে ভালোভাবে রোদ পড়ে। এটি লতানো গাছ। তাই বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে তাতে শক্ত অবলম্বন দিতে পারেন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন