শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

বাজেটে কৃষিখাতে বরাদ্দ

প্রকাশিত - ১১ জুন, ২০২৬   ০৮:০২ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন : ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে কৃষি মন্ত্রণালয়ের জন্য ২৮ হাজার ৮৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষি মন্ত্রণালয়ের জন্য বাজেটের পরিমাণ ছিল ২৭ হাজার ২২৪ কোটি টাকা। যা সংশোধিত বাজেটে দাঁড়িয়েছিল ২৪ হাজার ৮২৫ কোটি টাকা।

অর্থ মন্ত্রী বলেন, আমাদের সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার হলো কৃষিকে জাতীয় সমৃদ্ধির গুরুত্বপূর্ণ চালিকাশক্তিতে পরিণত করা। দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার মূলভিত্তি এই কৃষি খাতকে আমরা একটি আত্মনির্ভর, জলবায়ু-সহিষ্ণু ও প্রযুক্তিনির্ভর আধুনিক ব্যবস্থা হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। এই রূপরেখায় কৃষকের উৎপাদন ব্যয় হ্রাসে সার, বীজ ও সেচসহ কৃষি উপকরণের সুলভ মূল্য নিশ্চিতকরণ এবং কৃষি যান্ত্রিকীকরণে বিশেষ অগ্রাধিকার প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য নিরসন এবং আধুনিক বিপণন ও হিমাগার অবকাঠামো গড়ে তোলার ওপর আমরা গুরুত্ব দিচ্ছি। আমরা কৃষকগণকে কেবল উৎপাদনকারী নয়, বরং ক্ষমতায়িত উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে কার্যকর নীতি গ্রহণ করেছি। সর্বোপরি, উত্তম কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ খাদ্য ও পুষ্টি চাহিদা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতির টেকসই রূপান্তর আমাদের অভীষ্ট।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন