শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ঘাটতির বাজেট আসছে: নাহিদ ইসলাম

প্রকাশিত - ১১ জুন, ২০২৬   ১০:০৮ পিএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে অতিমাত্রায় উচ্চাভিলাষী ও বাস্তবতা-বহির্ভূত বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইফ নাহিদ ইসলাম। তার দাবি, রাজস্ব আদায়ের লক্ষ্য পূরণ না হলে দেশের ইতিহাসে অন্যতম বড় বাজেট ঘাটতির মুখে পড়তে পারে সরকার।

১১ জুন রাতে সংসদ ভবন এলাকায় বাজেট-পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে ব্যয়ের পরিমাণ নির্ধারণ করা হলেও সেই অনুপাতে রাজস্ব আদায়ের সক্ষমতা নিয়ে বড় প্রশ্ন রয়েছে। বর্তমান কর কাঠামো ও প্রশাসনিক বাস্তবতায় নির্ধারিত রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন কঠিন হবে বলে তিনি মনে করেন।

নাহিদ ইসলাম বলেন, রাজস্ব ঘাটতি দেখা দিলে সরকারকে দেশি-বিদেশি উৎস থেকে আরও বেশি ঋণ নিতে হতে পারে। এতে ব্যাংকিং খাতে চাপ বাড়বে এবং বেসরকারি খাতের বিনিয়োগ ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

তিনি আরও বলেন, বাজেটে অর্থনৈতিক সংস্কারের কথা বলা হলেও ব্যাংকিং খাতের দুর্বলতা, ঋণখেলাপি সমস্যা এবং অর্থ পাচার রোধে কার্যকর কোনো দিকনির্দেশনা নেই। ফলে জনগণের আস্থা পুনরুদ্ধারে এই বাজেট কতটা ভূমিকা রাখবে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

বিরোধী দলীয় এই নেতা আশঙ্কা প্রকাশ করে বলেন, ঋণনির্ভর ব্যয় বৃদ্ধি ও বাড়তি অর্থসংস্থানের চাপ ভবিষ্যতে মূল্যস্ফীতি আরও বাড়িয়ে দিতে পারে। তাই বাজেটের বাস্তবায়ন সক্ষমতা ও অর্থনৈতিক প্রভাব নিয়ে এখনই সতর্ক হওয়া প্রয়োজন।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন