শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

ঢাকা জেলায় ১০ দিনে সহস্রাধিক অপরাধী গ্রেপ্তার: এসপি

প্রকাশিত - ১১ জুন, ২০২৬   ১০:৪০ পিএম
webnews24

২৪ঘণ্টা  অনলাইন : ঢাকা জেলা পুলিশের নিয়মিত কার্যক্রম ও বিশেষ অভিযান নিয়ে ব্রিফিং করেন পুলিশ সুপার। চলতি মাসে ১ জুন থেকে ১০ জুন পর্যন্ত ১০ দিনে ঢাকা জেলার ৭ থানায় ১০০৮ জন অপরাধী গ্রেপ্তার হয়েছেন বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভীন। ১১ জুন  বিকালে সাভার মডেল থানায় ঢাকা জেলা পুলিশের নিয়মিত কার্যক্রম ও বিশেষ অভিযান নিয়ে এ সব তথ্য জানান তিনি।

সাভার মডেল থানা ১৪০ জন, আশুলিয়া ১৫২ জন, ধামরাই ৫৮ জন, কেরানীগঞ্জ মডেল থানায় ১০৬ জন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ১২৫ জন, নবাবগঞ্জে ৯৫ জন, দোহার ৯১ জন, ডিবি উত্তর ১০২ জন এবং ডিবি দক্ষিণ ৮১ জন অপরাধী গ্রেপ্তার করেছে।

পুলিশ সুপার এ সময় জানান, মাদকসহ অন্যান্য অপরাধ নির্মূলে ঢাকা জেলা পুলিশ জিরো টলারেন্স নীতিতে কার্যক্রম পরিচালনা করছে। এরই মধ্যে মাদক কারবারি, চিহ্নিত সন্ত্রাসীসহ বিভিন্ন অপরাধীদের আইনের আওতায় আনা হয়েছে। 

তিনি আরো জানান, সাভারে গত ২২ মে গণমাধ্যমকর্মীদের ওপর হামলায় প্রধান অভিযুক্ত শামীমসহ এখনো পর্যন্ত মোট ১১ জন গ্রেপ্তার হয়েছে। বুধবার (১০ জুন) শামীমসহ ৩ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আসামি ধরতে গেলে পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত রফিকুলসহ এখনো পর্যন্ত মোট ৬  আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশের এমন কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।
 

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন
২৪ঘণ্টা অনলাইন : ‎মোংলায় এক নারীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রায় দুই মাস পর দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮)। পুলিশের...