শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩

অস্ট্রেলিয়ায় যাচ্ছেন আরিফিন শুভ ‘মালিক’ নিয়ে

প্রকাশিত - ১১ জুন, ২০২৬   ১২:০৯ এএম
webnews24

২৪ঘণ্টা অনলাইন: ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সাইফ চন্দনের সিনেমা ‘মালিক’ এবার আন্তর্জাতিক পর্দায় যাচ্ছে। ছবিটি প্রদর্শিত হবে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে।

আগামী ১৩ ও ১৪ জুন সিডনির ‘হোইটস ব্যাংকসটাউন’ সিনেমা হলে ‘মালিক’-এর বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ আয়োজনে উপস্থিত থাকবেন ছবির প্রধান অভিনেতা আরিফিন শুভ। এজন্য আগামীকাল তিনি ঢাকা ত্যাগ করবেন।

অস্ট্রেলিয়ায় ‘মালিক’ পরিবেশনার দায়িত্বে রয়েছে বঙ্গজ ফিল্মস। সিডনির পাশাপাশি মেলবোর্ন ও অ্যাডিলেডেও ছবিটির প্রদর্শনী হবে, যেখানে দর্শকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন শুভ।

এক ভিডিও বার্তায় শুভ বলেন, “হ্যালো অস্ট্রেলিয়া, আমি আরিফিন শুভ আসছি ১৩ ও ১৪ জুন সিডনিতে আমার নতুন ছবি ‘মালিক’ নিয়ে।”

তিনি আরও জানান, সিডনির শো সফল হলে অস্ট্রেলিয়ার অন্যান্য শহরেও নিয়মিতভাবে ছবিটির প্রদর্শনী চালুর পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, ‘মালিক’ সিনেমায় আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন মনিরা মিঠু, মিশা সওদাগর, টাইগার রবি ও আরফান মৃধা শিবলু।।

ফেসবুক পেইজে লাইক দিয়ে সঙ্গে থাকুন
ওয়েব নিউজ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

আরও পড়ুন